২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে কষ্টি পাথরের কালী মূর্তি উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে একটি কষ্টি পাথরের কালী মূর্তি উদ্ধার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার বলেন, সোমবার রাত দেড়টার দিকে শ্রীমঙ্গল উপজেলার শঙ্করসেনা গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এটির ওজন আড়াই কেজি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2009, 12:25 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

মৌলভীবাজার, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে একটি কষ্টি পাথরের কালী মূর্তি উদ্ধার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার বলেন, সোমবার রাত দেড়টার দিকে শ্রীমঙ্গল উপজেলার শঙ্করসেনা গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এটির ওজন আড়াই কেজি। মূর্তিটি সেখানকার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বারেক মিয়ার বাড়ি থেকে উদ্ধার করা হয় বলে তিনি জানান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল মনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ির মালিক বারেক মিয়া বাইরে থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/টিআর/১৮৩৫ ঘ.