যশোর, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে যশোরে আরও তিন 'রাজাকার'র বিরুদ্ধে সোমবার মামলা দায়ের করা হয়েছে।
মূখ্য বিচারিক আদালতে মামলাটি দায়ের করেন ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাজাহান আলী।
এনিয়ে যশোরে শতাধিক 'রাজাকার'র বিরুদ্ধে মামলা দায়ের করা হলো।
মামলায় অভিযোগ করা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় উপজেলার উত্তর রাজাপুর গ্রামের আব্দুর রশিদ, একই গ্রামের লোকমান ও মধুখালী গ্রামের প্যানা মিয়া তাদের সঙ্গীদের নিয়ে জলিল, সোনা খ্রীষ্টান ও মনির নামের ৩ মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে হত্যা করে।
উপজেলার পাল্লা গঙ্গাধারপুর, বোধখানা ও বোয়ালহাটি গ্রামে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে আগুন লাগিয়ে দেয়া ছাড়াও ৭টি গ্রেনেড ও একটি রেডিও লুট করে নিয়ে যায় বলে মামলায় অভিযোগে বরা হয়।
বিচারক মামলা তদন্ত করে রিপোর্ট দাখিলের জন্য ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২৩৫০ ঘ.
bdnews24