২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে স্বস্তির বৃষ্টি

তীব্র গরমের মধ্যে সোমবার রাজশাহীতে মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে গরম কমে যাওয়ায় জনজীবনে কিছুটা স্বস্তি নেমে আসে। দুপুরের পর আকাশে মেঘ জমতে থাকে এবং বিকেল সোয়া চারটার দিকে মুষলধারে বৃষ্টি নামে। স্থানীয় আবহাওয়া দপ্তরের পর্যবেক্ষক প্রকাশ চন্দ্র ঘোষ বলেন, সোমবার রাজশাহীতে ৮৩.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে রোববার বৃষ্টি হলেও তা ছিল খুবই কম। মাত্র .২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2009, 04:56 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

রাজশাহী, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তীব্র গরমের মধ্যে সোমবার রাজশাহীতে মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে গরম কমে যাওয়ায় জনজীবনে কিছুটা স্বস্তি নেমে আসে। দুপুরের পর আকাশে মেঘ জমতে থাকে এবং বিকেল সোয়া চারটার দিকে মুষলধারে বৃষ্টি নামে। স্থানীয় আবহাওয়া দপ্তরের পর্যবেক্ষক প্রকাশ চন্দ্র ঘোষ বলেন, সোমবার রাজশাহীতে ৮৩.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে রোববার বৃষ্টি হলেও তা ছিল খুবই কম। মাত্র .২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বিকেল সাড়ে তিনটায় তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে উল্লেখ করে তিনি বলেন, বৃষ্টির পর তাপমাত্রা সন্ধ্যায় ২৬.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এর আগে ১৮ জুন রাজশাহীতে ৫.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। প্রকাশ চন্দ্র ঘোষ জানান, রাজশাহীতে গত এক সপ্তাহ ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২২৫৬ ঘ.