২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দিন সংঘাতের পর আশুলিয়া পরিস্থিতি শান্ত

সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় টানা তিন দিনের সংঘাতের পর মঙ্গলবার পরিস্থিতি শান্ত রয়েছে। সকাল থেকে আশুলিয়া, জামগড়া, জিরাব, জিরানী ও বেরণ এলাকার সব কারখানা খুলে দেওয়া হয়েছে। শ্রমিকরাও কাজে যোগ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2009, 07:56 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

সাভার, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় টানা তিন দিনের সংঘাতের পর মঙ্গলবার পরিস্থিতি শান্ত রয়েছে। সকাল থেকে আশুলিয়া, জামগড়া, জিরাব, জিরানী ও বেরণ এলাকার সব কারখানা খুলে দেওয়া হয়েছে। শ্রমিকরাও কাজে যোগ দিয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতির অবনতি ঠেকাতে সোমবার রাত থেকে ঢাকা-টাঙ্গাইল সড়কের জিরানী থেকে জিরাব এলাকা পর্যন্ত তিন হাজার পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত শ্রমিক অসন্তোষে উত্তপ্ত ছিল আশুলিয়ার পোশাক শিল্প এলাকা। শনিবার জামগড়া এলাকার একটি কারখানায় আনসারের গুলিতে বিক্ষুব্ধ এক শ্রমিক মারা যায়। পর দিন পুলিশ-শ্রমিক সংঘর্ষে মারা যায় আরও একজন। ওই এলাকার শ্রমিকরা সোমবার বেশ কয়েকটি কারখানা ভাংচুর এবং একটি কারখানায় আগুন দেয়। আশুলিয়ায় সংঘর্ষের ঘটনায় মোট চারটি মামলা হয়েছে। এসব মামলায় প্রায় দু'হাজার শ্রমিককে আসামি করা হয়েছে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিঢেফার ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪০০ ঘ.