২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি স্বাধীন থাকলে নির্বাচনের জন্য তত্ত্বাবধায়কের প্রয়োজন নেই: সাখাওয়াত

নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, নির্বাচন কমিশন স্বাধীন থাকলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি না থাকলেও নির্বাচন করা সম্ভব। জামালপুর সার্কিট হাউজে সোমবার বিকেলে সাংবাদিকদের তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না, তা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। তবে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে পরিবর্তন আনতে হলে আমাদের সঙ্গে আলোচনা করতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2009, 02:05 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

জামালপুর, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, নির্বাচন কমিশন স্বাধীন থাকলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি না থাকলেও নির্বাচন করা সম্ভব। জামালপুর সার্কিট হাউজে সোমবার বিকেলে সাংবাদিকদের তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না, তা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। তবে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে পরিবর্তন আনতে হলে আমাদের সঙ্গে আলোচনা করতে হবে।" নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন শক্তিশালী করে তুলতে চাইলে আইনে কিছু সংশোধনী আনতে হবে। শক্তিশালী ও পেশিবহুল মানুষ বসিয়ে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা যায় না। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক হাসানুল ইসলাম, পুলিশ সুপারিনটেনডেন্ট মাহফুজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস ছাত্তার ও জেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান খান উপস্থিত ছিলেন। সাখাওয়াত হোসেন জেলার মেলান্দহ ও দেওয়ানগঞ্জ উপজেলার জন্য প্রস্তাবিত সার্ভার স্টেশনের স্থান পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৯৫৬ ঘ.