২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য প্রযুক্তিতে গ্রামের মানুষকেও সমপৃক্ত করতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেছেন, তথ্য প্রযুক্তি কেবল শহরভিত্তিক হলে চলবে না। নতুন প্রযুক্তির মহাসড়কে গ্রামের মানুষকে সমপৃক্ত করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2009, 03:14 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেছেন, তথ্য প্রযুক্তি কেবল শহরভিত্তিক হলে চলবে না। নতুন প্রযুক্তির মহাসড়কে গ্রামের মানুষকে সমপৃক্ত করা হবে। তিনি রোববার জাতীয় প্রেসক্লাবে মিডিয়া ইনিশিয়েটিভ ফর পাবলিক পলিসি আয়োজিত ইন্টারন্যাশনাল লং ডিসট্যান্স টেলিযোগাযোগ নীতি বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মন্ত্রী বলেন, "অবৈধ ভিওআইপি বন্ধে সরকার বদ্ধপরিকর। এ শিল্পের সংশ্লিষ্টদের সহযোগিতা ছাড়া কেউ ভিওআইপি কার্যক্রম পরিচালনা করতে পারে না। দুর্নীতি নিয়ে কথা বলার আগে আমাদের সৎ হতে হবে।" তিনি দেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন ত্বরানি