২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে বাস ধর্মঘট প্রত্যাহার

নড়াইল জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি বাস ধর্মঘট প্রত্যাহার করেছে। সোমবার সকাল থেকে জেলার আটটি রুটে বাস চলবে। চারদফা দাবি আদায়ের লক্ষ্যে আট রুটে শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2009, 01:48 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

নড়াইল, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি বাস ধর্মঘট প্রত্যাহার করেছে। সোমবার সকাল থেকে জেলার আটটি রুটে বাস চলবে। চারদফা দাবি আদায়ের লক্ষ্যে আট রুটে শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করা হয়। রোববার বিকেলে জেলা প্রশাসকের সঙ্গে মালিক-শ্রমিক নেতাদের এক সভায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। সভায় তাদের দাবিগুলো বিবেচনা করার আশ্বাস দেয় প্রশাসন। জেলা প্রশাসক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হাসান, পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন- নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তাফা, সদর উজেলা নির্বাহী কর্মকর্তা শারমিনা নাসরিন, গোবরা মিত্র কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। গত ২৩ জুন নড়াইল-নোয়াপাড়া-খুলনা সড়কের আগদিয়ার চর এলাকায় বাস চাপায় গোবরা মিত্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র লিটন বিশ্বাস নিহত হন। এরপর ক্ষুদ্ধ ছাত্ররা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। কলেজ কর্তৃপক্ষ চালকসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা প্রত্যাহার, পুড়ে দেওয়া বাসের ক্ষতিপূরণ, নসিমন-করিমন চলাচল বন্ধ এবং বাস মালিকদের দায়ের করা মামলা দ্রুত বিচার আইনে নেওয়ার দাবিতে শনিবার থেকে ধর্মঘট ডাকে বাস ও মিনিবাস মালিক সমিতি । ধর্মঘটের কারণে নড়াইল-যশোর, নড়াইল-কালনা, নড়াইল-মাগুরা, নড়াইল-মাইজপাড়া, নড়াইল-নওয়াপাড়া-খুলনা, লোহাগড়া-মানিকগঞ্জ, কালিয়া-নড়াইল ও কালিয়া-যোগানিয়া রুটের শনিবার ও রোববার বাস চলাচল করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/ডিডি/১৯৩৬ ঘ.