ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিন্ন স্বাদের খাবারের আমেজ নিয়ে রাজধানীর অভিজাত হোটেল সারিনায় শুরু হতে যাচ্ছে সপ্তাহব্যাপী সামুদ্রিক মৎস্য উৎসব।
রোববার সারিনার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১-৭ জুলাই পর্যন্ত হোটেলের ১৭ তলার 'এলিট রেষ্টুরেন্ট' এ উৎসব চলবে।
এতে বলা হয়, উৎসবে সুস্বাদু চিংড়ি পিঠা থেকে শুরু করে সবুজ সব্জি, মচমচে ভাজা ক্রাও মাছের সঙ্গে মারিনে সস্, আচারি স্যামন মাছ, তাজা গলদা চিংড়ি, ক্রে-মাছের পিঠা ও লাল চিংড়ির সঙ্গে লেবু-মাখনের সমন্বয়ে মুখরোচক খাবার পরিবেশন করা হবে।
আরও থাকছে হলুদ পাখার টুনা মাছ, অরগানিক টমেটো দিয়ে তৈরি অ্যারাবিয়ান চিংড়ি সালাদ, ভাজা মজাদার উয়াহু মাছ, কচি ভুট্টা ও কাকড়ার মাংসের সঙ্গে গ্যালিলিয় ভাত।
এছাড়া রকমারি ও সুস্বাদু দেশি-বিদেশি ফলের তৈরি মিষ্টান্ন থাকবে ভোজনপর্বে।
প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে এই সামুদ্রিক মৎস্য উৎসব। জনপ্রতি বুফে ডিনার মাত্র ১২০০ টাকা। দশজনের গ্র"প বুকিংয়ে রয়েছে আকর্ষণীয় ছাড়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এইচএ/১৯২০ ঘ.
bdnews24