২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে অস্ত্রধারী নিহত

রাঙামাটিতে সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে এক অস্ত্রধারী নিহত হয়েছেন। এ ছাড়া অপর একজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাঙামাটির শুভলং বাজারের কাছে মাজারের চ্যানেল এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2009, 06:11 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

রাঙামাটি, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঙামাটিতে সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে এক অস্ত্রধারী নিহত হয়েছেন। এ ছাড়া অপর একজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাঙামাটির শুভলং বাজারের কাছে মাজারের চ্যানেল এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত তরুণ কুসুম চাকমা (৩০) সদর উপজেলার মৈত্রী নগর এলাকার শশীমোহন মাস্টারের ছেলে। আটক এলিন চাকমাকে (২৭) ইউপিডিএফ কর্মী বলে দাবি করেছেন সংগঠনের এক নেতা। পুলিশ সুপারিনটেনডেন্ট মাসুদুল হাসান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, সকাল ১১টার দিকে ১০/১২ জন অস্ত্রধারী একটি ইঞ্জিনচালিত নৌকায় শুভলং বাজারের সাপ্তাহিক হাটে যায়। বাজারের সেনা ক্যাম্পে এ খবর আসার পর সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে যায়। অস্ত্রধারীরা সেনাবাহিনীর ওপর গুলি ছোড়ে। সেনা সদ্যরাও পাল্টা গুলি করলে ঘটনাস্থলে তরুণ কুসুম চাকমা মারা যান। তিনি বলেন, ঘটনাস্থল থেকে একজনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) জেলা সমন্বয়ক শান্তি দেব চাকমা সাংবাদিকদের জানান, আটক এলিন চাকমা ইউপিডিএফ'র কর্মী। নিহত তরুণ কুসুম চাকমা তাদের দলের কেউ নন বলেও জানান তিনি। তিনি দাবি করেন, সন্ত্রাসীদের ধাওয়া করতে গিয়ে এলিন সেনাবাহিনীর হাতে আটক হন। তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন শান্তি দেব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০০১৮ ঘ.