২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে চারটি বিভাগ নিয়ে বাণিজ্য অনুষদ খোলার সিদ্ধান্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারটি বিভাগ নিয়ে বাণিজ্য অনুষদ খোলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিভাগগুলো হল- একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ম্যানেজমেন্ট স্টাডিজ ও মার্কেটিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2009, 04:41 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারটি বিভাগ নিয়ে বাণিজ্য অনুষদ খোলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিভাগগুলো হল- একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ম্যানেজমেন্ট স্টাডিজ ও মার্কেটিং। শুক্রবার সিনেটের ২৮তম বার্ষিক অধিবেশনে উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর এ তথ্য জানান। তিনি জানান, বিভাগগুলো চালুর জন্য এক কোটি ১৮ লাখ ৭৯ হাজার টাকার ব্যয় নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। ২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকে এ বিভাগগুলোতে ছাত্রছাত্রী ভর্তি করা সম্ভব হবে বলে উপাচার্য আশা প্রকাশ করেন। এছাড়া কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউটের অধীনে ইনফরমেশন টেকনোলজি বিষয়ে