বিদ্যুৎ উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার: মতিয়া
বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে চাহিদা মেটাতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, " নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে উৎপাদন বাড়াতে কমপক্ষে তিন বছর সময় লাগে।"
শেরপুর, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে চাহিদা মেটাতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
তিনি বলেন, " নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে উৎপাদন বাড়াতে কমপক্ষে তিন বছর সময় লাগে।"
শুক্রবার সকালে শেরপুর নালিতাবাড়ীতে চাষীদের মধ্যে ধান বীজ ও সার বিতরণকালে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, "বিগত সাত বছর দেশে কোনো বিদ্যুৎ উৎপাদন বাড়েনি।"
মতিয়া চৌধুরী বলেন, "আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে না তখন মানুষ কিছু পায় না, অধিকার হারায়। বঞ্চিত হয় তার প্রাপ্য থেকে।"
স্থানীয় উপজেলা কৃষি কার্যালয় চত্বরে আয়োজিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদের, পুলিশ সুপারিনটেনডেন্ট শেখ মো. মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা, জেলা কৃষি স
