সুনামগঞ্জ, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ছাতকে বুধবার রাতে তিনটি দোকান আগুনে পুড়েছে। এতে আহত হয়েছে ১০ জন।
রাত ১টায় উপজেলা শহরের পশ্চিমবাজারে এ অগ্নিকাণ্ড হয়। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ২০ লাখ টাকার সম্পদ পুড়েছে।
দমকল বাহিনীর ছাতক স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বারেক সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে একটি ওষুধের দোকানে প্রথম আগুন ধরে। আগুন পাশের দুটি দোকানেও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নেভাতে গিয়ে স্থানীয় ১০ জন আহত হয়েছে জানিয়ে বারেক সরকার বলেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪৫ ঘ.
bdnews24