ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য শতকরা ৩০ ভাগ কোটা সংরক্ষিত রাখার পদ্ধতি আবার চালুর করার পরিকল্পনা করছে সরকার।
বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
সন্ধ্যায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে নারী সাংসদ সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে হাসিনা বলেন, "মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য শতকরা ৩০ ভাগ কোটা সংরক্ষণ সংক্রান্ত ৯৯ সালের সার্কুলারটি আবার বলবৎ করার পরিকল্পনা সরকারের রয়েছে।"
১৯৯৯ সালে আওয়ামী লীগের শাসনামলে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের চাকুরিতে শতকরা ৩০ ভাগ কোটা বাস্তবায়নের জন্য সরকার নির্দেশ দিয়েছিল। তবে চার দলীয় জোট সরকার এসে এটি বাতিল করে দেয়।
কর্মসংস্থান প্রসঙ্গে
কিশোরগঞ্জ-৩ আসনের সাংসদ মজিবুল হকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, পাবলিক-প্রাইভেট পাটনারশিপ (পিপিপি)-এর মাধ্যমে বিনিয়োগ, কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার, একটি বাড়ি একটি খামার, বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দান, কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে ঋণ প্রদান-এসব বিভিন্ন উদ্যোগে বেকার সমস্যা দূর করবে ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
শেখ হাসিনা আরও জানান, বেকারত্ব দূর করতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও তার অধীনস্থ দপ্তরে শূন্য পদে দ্রুত লোক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
রমজান মাসে পণ্যমূল্য নিয়ন্ত্রণে তদারকি ব্যবস্থা
ঢাকা-১০ আসনের সাংসদ এ কে এম রহমতুল্লাহ'র এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা সংসদকে জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বের একটি চার সদস্যের টিম বাজারমূল্য মনিটরিং করছে। টিসিবি'র মাধ্যমে ১১ সদস্যের একটি টিম নিয়মিতভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তদারকি করছে।
কৃষি খাতে ঘাটতি পূরণ
রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, কৃষিখাতকে উন্নত করতে সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
এগুলোর মধ্যে আছে সারের মূল্যে ভর্তুকি প্রদান ও ডিজেলের মূল্য কমানো, কৃষি ঋণ প্রাপ্তি সহজীকরণ, সুষ্ঠু সার ব্যবস্থাপনা গড়ে তোলা, গুটি ইউরিয়া ব্যবহার কার্যক্রম গ্রহণ, সেচ সুবিধা স
bdnews24