২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি-র হল থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি হল থেকে বুধবার দুপুরে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। হাটহাজারী থানা পুলিশ এফ রহমান হলের ৩০১ নম্বর কক্ষ থেকে আবুল হাসান নামের ওই ছাত্রের লাশ উদ্ধার করে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর চন্দন কুমার পোদ্দার এসময় উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2009, 01:07 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

চট্টগ্রাম, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি হল থেকে বুধবার দুপুরে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। হাটহাজারী থানা পুলিশ এফ রহমান হলের ৩০১ নম্বর কক্ষ থেকে আবুল হাসান নামের ওই ছাত্রের লাশ উদ্ধার করে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর চন্দন কুমার পোদ্দার এসময় উপস্থিত ছিলেন। সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আবুল হাসানের বাড়ি বরিশালের বাকেরগঞ্জের উত্তরকড়াই গ্রামে। তার বাবার নাম আব্দুস সাত্তার মৃধা। সহকারী প্রক্টর চন্দন কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হলের ছাত্ররা কক্ষটির দরজা বন্ধ থাকতে দেখে একটি জানালা খুলে আবুল হাসানের লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল জানান, খবর পেয়ে বেলা ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। তিনি জানান, কক্ষটি থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে লেখা- "আমি মানসিক রোগী। আমি অনেকবার আত্মহত্যার চেষ্টা করেছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার লাশটি যেন বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়।" পুলিশের ধারণা, আবুল হাসান সোমবার রাতে আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় হাটহাজারী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এসকে/১৯১২ঘ.