ব্রাহ্মণবাড়িয়া, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লোডশেডিংয়ে অতিষ্ঠ বিদ্যুৎ গ্রাহকরা বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে। এরপর তারা বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দেয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সরাইল অফিসের সহকারী প্রকৌশলী শওকত আলী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কয়েক শ' বিক্ষুদ্ধ গ্রাহক মিছিল করে কার্যালয়ে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের বের করে তালা ঝুলিয়ে দেয়।
তিনি বলেন, "এ ব্যাপারে আমার কিছু করার নেই। আমি উর্ধতন কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮২০ ঘ.
bdnews24