২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্ক গেছেন পররাষ্ট্র মন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি অর্থনৈতিক সংকট বিষয়ে জাতিসংঘের একটি সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশে মঙ্গলবার রাতে ঢাকা ত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 07:06 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি অর্থনৈতিক সংকট বিষয়ে জাতিসংঘের একটি সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশে মঙ্গলবার রাতে ঢাকা ত্যাগ করেছেন। পররাষ্ট্র মন্ত্রীকে বহনকারী অ্যামিরেটসের ফ্লাইটটি রাত সাড়ে ১০টার দিকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। মন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ বিষয়টি নিশ্চিত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দীপু মণি নিউ ইয়র্কে ২৪-২৬ জুন অনুষ্ঠেয় 'বিশ্বের আর্থিক সংকট এবং উন্নয়নে এর প্রভাব বিষয়ক জাতিসংঘ সম্মেলন' এ যোগ দেবেন। বিশ্বসংস্থার সদস্য দেশগুলোর অর্থ ও পররাষ্ট্র মন্ত্রীদের উচ্চ পর্যায়ের এ সম্মেলনে অংশ নেবেন। আগামী ৩০ জুন পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এইচএ/২৩৫৫ ঘ.