২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের রায়ে জাতি সংঘবদ্ধ হবে: আইনমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে হাইকোর্টের দেওয়া রায়কে ঐতিহাসিক উল্লেখ করে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, এ রায়ের ফলে জাতি এখন আরও সংঘবদ্ধ হবে। তিনি মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "এই রায়ের ফলে জাতি বিভক্ত হয়ে যাওয়ার কথা যারা বলছেন, তারা এখনও ইতিহাস বিকৃত করার অপেক্ষায় রয়েছেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 10:02 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে হাইকোর্টের দেওয়া রায়কে ঐতিহাসিক উল্লেখ করে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, এ রায়ের ফলে জাতি এখন আরও সংঘবদ্ধ হবে। তিনি মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "এই রায়ের ফলে জাতি বিভক্ত হয়ে যাওয়ার কথা যারা বলছেন, তারা এখনও ইতিহাস বিকৃত করার অপেক্ষায় রয়েছেন।" এ মামলায় একজন বিবাদী অবসরপ্রাপ্ত উইং কমান্ডার হামিদুল্লাহ খানের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী একথা বলেন। হামিদ্ল্লুাহ খান বলেছিলেন, হাইকোর্টের রায়ে জাতিকে বিভক্ত করা হয়েছে। শফিক আহমেদ বলেন, "জাতি এখন আরও সংঘবদ্ধ হবে।" রায় নিয়ে বিভিন্ন 'রূঢ়' প্রতিক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, "রায় নিয়ে কোনও কোনও সংবাদপত্রে বিচারপতিদের সম্পর্কে কটাক্ষ করা হয়েছে। এটা আদালত অবমাননার শামিল।" তিনি বলেন, "বিএনপির সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ তার লেখা 'শেখ মুজিবের শাসনকাল' বইতে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেছেন। আর এখন তিনি (মওদুদ) যে বক্তব্য দিচ্ছেন তা উদ্দেশ্যমূলক। এটাকে গ্রহণ করা যায় না।" হাইকোর্টের রায়ে মওদুদ আহমেদের ওই বইয়ের কথাও উল্লেখ করা হয় বলে শফিক আহমেদ জানান। পঞ্চম সংশোধনী বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছে তাও ঐতিহাসিক মন্তব্য করে শফিক আহমেদ বলেন, "গণতন্ত্রের মূল ভিত্তিই হলো অস