২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় হিটস্ট্রোকে কলেজছাত্রসহ দুজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় হিটস্ট্রোকে সোমবার দুপুরে কলেজ ছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- নবীনগর সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. শরীফ (১৯) এবং নবীনগর উপজেলা হাসপাতালের মেডিকেল অ্যাসিসটেন্ট (চিকিৎসা সহকারী) মো. আবদুল করীম (৫২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2009, 04:47 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ২২ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় হিটস্ট্রোকে সোমবার দুপুরে কলেজ ছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- নবীনগর সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. শরীফ (১৯) এবং নবীনগর উপজেলা হাসপাতালের মেডিকেল অ্যাসিসটেন্ট (চিকিৎসা সহকারী) মো. আবদুল করীম (৫২)। নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুরে প্রচণ্ড তাপদাহে তারা অসুস্থ হয়ে পড়েন। শরীফকে হাসপাতালে আনার আগে মারা যান। আবদুল করীম মারা যান চিকিৎসাধীন অবস্থায়।" তিনি জানান, হিটস্ট্রোকে তাদের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৩ ঘ.