২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় অস্ত্র-গুলিসহ লালচাঁদ বাহিনীর ১৩ সদস্য গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে রোববার বিকেলে অস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জামসহ সন্ত্রাসী লালচাঁদ বাহিনীর ১৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। নাশকতা ঘটানোর জন্য এরা দর্শনা এসেছিলেন বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2009, 12:03 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঝিনাইদহ, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে রোববার বিকেলে অস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জামসহ সন্ত্রাসী লালচাঁদ বাহিনীর ১৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। নাশকতা ঘটানোর জন্য এরা দর্শনা এসেছিলেন বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে- দুটি পিস্তল, একটি রিভলবার, তিন রাউন্ড গুলি, ১০টি জর্দার কৌটা, জালের কাঠি, পেরেক ও আধা কেজি বিস্ফোরক। গ্রেপ্তার করা ১৩ জন হলেন- নজরুল ইসলাম, ইউসুফ, বাবলু, নিয়ামুল ইসলাম, ইয়াসিন, মোজাহার, রসুল, আবুল হোসেন, জহুরুল, জাকিরুল ইসলাম, হেলাল, সাবাউল ও আলমগীর। এদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর ও ভেড়ামারা উপজেলায়। র‌্যাব-৬ এর চুয়াডাঙ্গা ক্যাম্প অধিনায়ক মেজর এসএম শফিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা লালচাঁদ বাহিনীর সদস্য। স