২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বিগত সাত বছরের বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আওয়ামী লীগ সাংসদ মনোয়ার হোসেন চৌধুরীকে চার সদস্যের ওই কমিটির প্রধান করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 03:08 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বিগত সাত বছরের বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আওয়ামী লীগ সাংসদ মনোয়ার হোসেন চৌধুরীকে চার সদস্যের ওই কমিটির প্রধান করা হয়েছে। রোববার জাতীয় সংসদ ভবনে সভা শেষে কমিটির সভাপতি রহমত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই কমিটি গত সাত বছরে ওয়াসা, মিল্কভিটা, সমবায় অধিদপ্তর, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সব সিটি করপোরেশন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে হওয়া দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে।" কমিটির অন্য তিন সদস্য হলেন- আওয়ামী লীগের মো. আশরাফ আলী খান খসরু, এ কে এম মোস্তাফিজুর রহমান ও বিএনপি'র আবুল খায়ের ভূঁইয়া। তিনি আরো বলেন, "সভায় সিটি করপোরেশন বিল নিয়ে আলোচনা হয়েছে। আগামী ১ জুলাইয়ের বৈঠকে বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।" চলতি অধিবেশনেই বিলটি পাশের জন্য সংসদে উত্থাপন করা হবে বলেও জানান রহমত আলী। ঢাকা সিটি করপোরেশনের মেয়রের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও সিটি করপোরেশন বিল ২০০৯ সংসদে পাশ না হওয়ায় নির্বাচন কমিশন নির্বাচন করতে পারছে না। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নূর-ই-আলম চৌধুরী, এ কে এম মোস্তাফিজুর রহমান, মো. আশরাফ আলী খান খসরু, মো. মোস্তাফিজুর রহমান ও আবুল খায়ের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২১১২ঘ.