২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে তৈরি পোশাক কারখানায় আগুন

গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় নর্দার্ন এপারেলস্ নামের একটি তৈরি পোশাক কারখানায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাত ৯টার দিকে সৃষ্ট এ আগুন ১২টার দিকে নিয়ন্ত্রণে আসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2009, 07:16 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় নর্দার্ন এপারেলস্ নামের একটি তৈরি পোশাক কারখানায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাত ৯টার দিকে সৃষ্ট এ আগুন ১২টার দিকে নিয়ন্ত্রণে আসে। টঙ্গী দমকলের স্টেশন কর্মকর্তা মো. হিরন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টার দিকে নর্দর্ন এপারেলসের ছয়তলা ভবনের ৫ম তলায় আগুন লাগে। এতে ওই তলার সব মালামাল পুড়ে যায়। অন্য তলায় আগুন ছড়াতে পারেি তিনি জানান, টঙ্গী দমকলের ৬টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ তদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলে জানান তিনি। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক তিন কোটি টাকা বলে জানান ওই দমকল কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/০১২২ ঘ.