২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে জাল টাকাসহ চারজন আটক

পটুয়াখালীর দুমকী উপজেলার চর গরবদি-বগা ফেরিঘাট থেকে শনিবার জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৩০হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেপ্তার চারজন হলেন- জেলার বাউফল উপজেলার বিলবিলাশ গ্রামের বাদল খলিফা, অসীমচন্দ্র শীল, মহসিন গাজী ও লিটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2009, 05:58 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

পটুয়াখালী, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালীর দুমকী উপজেলার চর গরবদি-বগা ফেরিঘাট থেকে শনিবার জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৩০হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেপ্তার চারজন হলেন- জেলার বাউফল উপজেলার বিলবিলাশ গ্রামের বাদল খলিফা, অসীমচন্দ্র শীল, মহসিন গাজী ও লিটন। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জিয়াউল হক জানান, দুপুর ১টার দিকে এরা জাল টাকা দিয়ে টেম্পোর ভাড়া পরিশোধ করতে চাইলে জাল সন্দেহ করে টেম্পো চালক তা নিতে অস্বীকৃতি জানান। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ওই চারজন বগানদীর তীর ধরে দৌড়ে পালাতে চেষ্টা করে। ওই সময় টহল পুলিশের সহাতায় স্থানীয়রা তাদের আটক করে। ধরা পড়ার আগে তারা বেশকিছু জাল টাকা নদীতে ফেলে দেয় বলেও পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৫ ঘ.