২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে ডাকাতের গুলিতে একজন নিহত

নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামে শুক্রবার রাতে ডাকাতের গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2009, 07:05 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

নড়াইল, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামে শুক্রবার রাতে ডাকাতের গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছে। নিহতের নাম সলিল ভৌমিক (৬০)। তার ছেলে সনদ ভৌমিক (৩২) আহত হয়েছে। নিহত সলিল ভৌমিক শেখহাটি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (ওসি) মোস্তফা আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ২টায় একদল ডাকাত সলিল ভৌমিকের বাড়িতে হানা দেয়। বাড়ির লোকজন দরজা না খুললে ডাকাতরা গুলি ছুড়ে। গুলিতে সলিল ভৌমিক ঘটনাস্থলেই মারা যান বলে ওসি জানান। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩০৫ ঘ.