ব্রাহ্মণবাড়িয়া, জুন ১৯(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের সালাম রোডে শুক্রবার ভোররাতে ৩০টি দোকান আগুনে পুড়ে গেছে।
সালাম রোডের ব্যবসায়ী আবদুল আহাদ বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, " ভোররাত ৩টার দিকে সালাম রোডের একটি দোকানে আগুনের সূত্রপাত। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।"
খবর পেয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে দমকল বাহিনীর সদস্যরা এসে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে অন্তত তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমএসবি/১৯০০ ঘ.
bdnews24