২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ওয়াজেদ মিয়ার চেহলাম হচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার চেহলাম শুক্রবার রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রায় ৫০ হাজার মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ওয়াজেদ মিয়ার ভাতিজা প্রকৌশলী সাঈদ রেজা শান্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2009, 07:16 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

রংপুর, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার চেহলাম শুক্রবার রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রায় ৫০ হাজার মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ওয়াজেদ মিয়ার ভাতিজা প্রকৌশলী সাঈদ রেজা শান্ত। চেহলামে মন্ত্রিসভার কয়েকজন সদস্য, বেশ কয়েকজ সাংসদ এবং বিভিন্ন রাজনৈতিদ দলের নেতারা অংশ নেবেন। রংপুরের জেলা প্রশাসক আব্দুল আহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নৌপরিবহনমন্ত্রী আফসারুল আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, সাংসদ মির্জা আজমসহ অনেকেই চেহলামে অংশ নিতে রংপুরে আসছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদও অংশ নেবেন বলে তার দলের নেতারা জানিয়েছেন। রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জানান, চেহলামে অংশ নিতে জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদারও রংপুর আসছেন। সাঈদ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চেহলামে প্রায় ৫০ হাজার মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এ জন্য চট্টগ্রাম থেকে ১৮০ জন বাবুর্চিসহ ৮০ জন কসাই আনা হয়েছে।" তিনি জানান, ফতেপুরে ওয়াজেদ মিয়ার বাস্তুভিটাসহ লালদিঘি হাইস্কুল ও বায়েজিদপুর স্কুল মাঠে সামিয়ানা টানানো হয়েছে। শুক্রবার ভোর থেকেই ফতেপুরের বাড়িতে কোরানখানি, কবর জেয়ারত ও দোয়া মাহফিল চলছে। ওয়াজেদ মিয়া গত ৯ মে ঢাকায় মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমআই/১৩২০ ঘ.