২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে যুবককে জবাই করে হত্যা

নরসিংদী সদর থানায় বৃহস্পতিবার রাতে এক যুবককে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম রনি (২৫) ওরফে ইঞ্জিন রনি। পুলিশ বলছে, তিনিও একজন সন্দেহভাজন সন্ত্রাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2009, 05:13 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

নরসিংদী, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদী সদর থানায় বৃহস্পতিবার রাতে এক যুবককে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম রনি (২৫) ওরফে ইঞ্জিন রনি। পুলিশ বলছে, তিনিও একজন সন্দেহভাজন সন্ত্রাসী। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ভুঁইয়া জানান, নরসিংদী শহরের বীরপুর এলাকায় রাত সাড়ে ১০টার দিকে রনিকে (২৫) সন্ত্রাসীরা জবাই করে রাস্তায় ফেলে চলে যায়। তার প্রতিপক্ষরা এ কাজ করতে পারে বলে পুলিশ ধারণা করছে। রনি নরসিংদী থানার তালিকাভূক্ত সন্ত্রাসী উল্লেখ করে পুলিশ কর্মকর্তা বলেন, তার বিরুদ্ধে থানায় বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/টিআর/২৩২২ ঘ.