২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলের 'টয়োটা বিল্ডিংয়ে' ধোঁয়া দেখে আগুনের গুজব

রাজধানীর মতিঝিলের ইসলাম সেন্টারে (টয়োটা বিল্ডিং) বৃহস্পতিবার রাতে আগুনের গুজব ছড়িয়ে পড়ে। ১০ তলা ভবনটির ছাদে একটি লিফটের মোটর জ্বলে গিয়ে সেখান থেকে ধোঁয়া হলে এ আগুনের গুজব ছড়িয়েছে বলে জানিয়েছে দমকল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2009, 04:39 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েনটিফোর ডটকম)-- রাজধানীর মতিঝিলের ইসলাম সেন্টারে (টয়োটা বিল্ডিং) বৃহস্পতিবার রাতে আগুনের গুজব ছড়িয়ে পড়ে। ১০ তলা ভবনটির ছাদে একটি লিফটের মোটর জ্বলে গিয়ে সেখান থেকে ধোঁয়া হলে এ আগুনের গুজব ছড়িয়েছে বলে জানিয়েছে দমকল। দমকল সদর দপ্তরের কর্মকর্তা মো. আলী জানান, রাত ৮টার দিকে ভবনটির সর্বোচ্চ তলা থেকে ধোঁয়া উঠতে দেখে খবর দেয় ভবনের লোকজন। পরে দমকল বাহিনী সেখানে গিয়ে তল্লাশী চালিয়ে দেখতে পায় যে লিফটের মোটর জ্বলে ছাদে লিফটের ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে দমকল ইউনিটগুলো ফিরে আসে। বুধবার পাশের বাণিজ্যিক এলাকা দিলকুশায় একটি বহুতল ভবনে আগুন লেগে একটি তলা পুড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসকে/২২৪৬ঘ.