২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে জাল স্ট্যাম্প-প্রাইজবন্ড ও সরঞ্জামসহ দু'জন গ্রেপ্তার

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের একটি স্টুডিওতে অভিযান চালিয়ে বুধবার রাতে জাল স্ট্যাম্প ও প্রাইজবন্ড এবং এগুলো তৈরির সরঞ্জামসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2009, 02:08 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

নাটোর, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের একটি স্টুডিওতে অভিযান চালিয়ে বুধবার রাতে জাল স্ট্যাম্প ও প্রাইজবন্ড এবং এগুলো তৈরির সরঞ্জামসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এরা হলেন- তাজ নামের স্টুডিটিওর মালিক আলতাফ ও তার সহযোগী তমিজ। উদ্ধার করা জিনিসপত্রের মধ্যে আছে- দশ হাজার টাকার জাল ষ্ট্যাম্প ও প্রাইজবন্ড, একশ' টাকার তিনটি জাল নোট এবং কম্পিউটার ও প্রিন্টার। বৃহস্পতিবার বিকেলে আটক দুই ব্যবসায়ীকে থানায় সোপর্দ করা হয় বলে জানিয়েছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম। তিনি জানান, র‌্যাব-১২ (পাবনা) সদস্যরা বুধবার রাতে চাঁচকৈড় বাজারের তাজ স্টুডিওতে অভিযান চালায়। এ সময় তারা জাল স্ট্যাম্প, টাকা ও প্রাইজবন্ড তৈরিরত স্টুডিওর মালিক আলতাফ ও তমিজকে আটক করে। র‌্যাব সদস্যরা আটক সামগ্রী ও দুই ব্যবসায়ীকে নিয়ে রাতে পাবনা র‌্যাব-১২ কার্যালয়ে চলে যান। ওসি জানান, এ ঘটনায় জন্য র‌্যাবের উপ-পরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিন বাদী হয়ে দু'জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। শুক্রবার তাদেরকে আদালতে হাজির করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৮ ঘ.