ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবি রফিক আজাদকে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার তাকে দুই বছরের চুক্তিতে এ নিয়োগ দেওয়া হয়।
তবে এ জন্য রফিক আজাদকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ছিন্ন করতে হবে বলে আদেশে বলা হয়েছে।
এর আগে গত ২ এপ্রিল ওই পদে কবি মহাদেব সাহাকে উপ-সচিব পদমর্যাদায় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে তিনি ওই পদে যোগ না দেওয়ায় তার নিয়োগের আদেশটি বৃহস্পতিবার বাতিল করা হয়।
সংস্থাপন মন্ত্রণালয়ের অন্য এক আদেশে এ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চুকে সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার শর্তে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেল কার্যালয়ে কাউন্সেলর পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯৩২ ঘ.
bdnews24