২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের বক্স থেকে বস্তাভর্তি অস্ত্র উদ্ধার

কক্সবাজার থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের মাল রাখার লাগেজ বক্স থেকে তিনটি কাটা রাইফেল ও একটি এলজি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2009, 01:24 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের মাল রাখার লাগেজ বক্স থেকে তিনটি কাটা রাইফেল ও একটি এলজি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ। তবে এগুলোর মালিককে খুঁজে পাওয়া যায়নি। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার সকালে কক্সবাজার থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকার মিরপুরের টেকনিক্যাল কাউন্টারে এসে পৌঁছে। যাত্রীরা চলে যাওয়ার পরও বাস কর্তৃপক্ষ লাগেজ বক্সে একটি সাদা রঙের বস্তা পড়ে থাকতে দেখে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও কেউ ওই বস্তাটি দাবি না করায় পরিবহন কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। "ঘটনাস্থলে গিয়ে আমরা এর ভেতরে তিনটি কাটা রাইফেল, একটি এলজি ও একটি বন্দুকের বাট পাই", বলেন পুলিশ কর্মকর্তা লুৎফর। দারুস সালাম থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, "বস্তার ভেতর একটি নোটবুক পাওয়া গেছে। সেখান থেকে আমরা কিছু নাম পেয়েছি। সে অনুযায়ী বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।" এ ঘটনায় দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এমআই/১৯২৭ ঘ.