চট্টগ্রাম, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় বিমান বাহিনীর বিধ্বস্ত জঙ্গী বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার কাজ চলছে। বৃহস্পতিবার দুপুরে বিমানের পেছনের অংশ উদ্ধার করা হয়।
ইঞ্জিনসহ বিমানটির ব্ল্যাকবক্স ও অন্যান্য যন্ত্রাংশ শিগগরই উদ্ধার করা সম্ভব হবে বলে নৌ-বাহিনীর এক কর্মকর্তা আশা প্রকাশ করেন।
কমান্ডার আনোয়ার (এক নামেই পরিচিত হতে চান) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌ-বাহিনীর ডুবুরিরা তৃতীয়দিনের মতো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
আগের দুই দিনে বিমানের ছোট কয়েকটি টুকরো উদ্ধার করা হয়।
তিনি বলেন, নৌবাহিনীর উদ্ধার জাহাজ 'খাদেম'র সহায়তায় ডুবুরিরা মোহনার আলফা অ্যাঙ্কোরেজ সংলগ্ন তিন নম্বর বয়ার কাছে বিমানটির ধ্বংসাবশেষ চিহ্নিত করেছে।
এতে ইঞ্জিনসহ বিমানটির ব্লাকবক্স ও অন্যান্য যন্ত্রাংশ দ্রুত উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি জানান।
গত মঙ্গলবার বেলা সাড়ে এগারটার দিকে একটি এফ টি - ৬ জঙ্গী বিমান বিধ্বস্ত হয় এবং পতেঙ্গা নৌ একাডেমির কাছে কর্ণফুলী নদীর মোহনায় ডুবে যায়। তবে বিমানটির বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট আব্দুল
bdnews24