চাঁপাইনবাবগঞ্জ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুর-হাজারবিঘী গ্রাম থেকে বুধবার মধ্য রাতে একটি ওয়ান শুটার গান এবং তিন রাউন্ড গুলিসহ নিষিদ্ধ সংগঠন জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম আব্দুল মনিব (২৫)।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) নজরুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মনিরের গ্রেপ্তারের কথা জানান।
তিনি বলেন, "এ নিয়ে গত চার দিনে শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার বিভিন্ন স্থান থেকে জেএমবির ৪ আঞ্চলিক কমান্ডারকে গ্রেপ্তার করা হয়েছে।"
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি শাটারগান, ৩টি ওয়ান শুটারগান, ১১ রাউন্ড গুলি, গুলি তৈরির উপাদান ও অনেকগুলো জেহাদী বই উদ্ধার করা হয় বলে এসপি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমআই/১৩৫৩ ঘ.
bdnews24