২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামনগঞ্জে হোটেল বয়ের রহস্যজনক মৃত্যু

সুনামনগঞ্জে এক হোটেল বয়ের রহস্যজনক মৃত্যু ঘটেছে। বুধবার বিকেলে শহরের জগন্নাথবাড়ী রোডের হোটেল মিজানে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত হোটেল বয়ের নাম খলিল (১৬)। তার বাড়ি সুনামগঞ্জ শহরতলীর জায়ফরপুর গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 05:53 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

সুনামগঞ্জ, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামনগঞ্জে এক হোটেল বয়ের রহস্যজনক মৃত্যু ঘটেছে। বুধবার বিকেলে শহরের জগন্নাথবাড়ী রোডের হোটেল মিজানে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত হোটেল বয়ের নাম খলিল (১৬)। তার বাড়ি সুনামগঞ্জ শহরতলীর জায়ফরপুর গ্রামে। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, খলিলের মা রাবেয়া বেগম পুলিশকে জানিয়েছেন- তার ছেলে খলিলের কাছে সামান্য টাকা পাওনা ছিল হোটেল মালিকের। এই টাকার জন্য তার ছেলেকে পিটিয়ে হোটেলের সাত তলা থেকে ফেলে দিয়ে তারা তাকে হত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসাপতালে পাঠানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। হোটেলের কর্মচারী জুনেদ সাংবাদিকদের জানিয়েছেন, হোটেল বয় খলিল মোবাইল চুরি করায় ম্যানাজার তাকে ভয় ভীতি দেখানোয় সে হোটেলের সাত তলার উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/ডিডি/২০৫৫ ঘ.