টাঙ্গাইল, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কালিহাতী উপজেলায় মঙ্গলবার এক বিএনপি নেতাকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে।
তার নাম গোলাম মোস্তফা (৩৫)। তিনি পাইকড়া গ্রামের বাসিন্দা।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল চৌধুরী জানান, রাত সাড়ে ৮টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা গোলাম মোস্তফাকে অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
নিহতের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় তিনি অভিযোগ করেন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার স্বামীকে হত্যা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/ডিডি/২৩৩০ ঘ.
bdnews24