২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা সৈনিক গাজীউল হক আর নেই

ভাষা সৈনিক গাজীউল হক আর নেই। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত বায়ান্নর ভাষা আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক বুধবার বিকেলে পূর্ব হাজীপাড়ার বাসায় মারা যান বলে তার মেয়ে সুজাতা হক জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেল পাঁচটার দিকে আব্বা মারা গেছেন।" গাজীউল হকের বয়স হয়েছিল ৮০ বছর। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 01:18 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষা সৈনিক গাজীউল হক আর নেই। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত বায়ান্নর ভাষা আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক বুধবার বিকেলে পূর্ব হাজীপাড়ার বাসায় মারা যান বলে তার মেয়ে সুজাতা হক জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেল পাঁচটার দিকে আব্বা মারা গেছেন।" গাজীউল হকের বয়স হয়েছিল ৮০ বছর। তার মরদেহ রাতে স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে। গাজীউল হকের জামাতা অ্যাডভোকেট শামসুদ্দিন বাবুল জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় তার প্রথম নামাজে জানাযা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। পরে তাকে বগুড়া শহরের নামাজ ঘর এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার নিকটাত্মীয়রা জানান, বুধবার বিকেলে রামপুরার পূর্ব হাজীপাড়ার নিজের বাসায় গাজীউল হক অচেতন হয়ে পড়েন। দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গাজীউল হকের মৃত্যুর খবর শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ থেকে দ্রুত স্কয়ার হাসপাতালে ছুটে যান এবং তার মরদেহের পাশে কিছু সময় অবস্থান করেন। এ সময় তিনি প্রয়াত ভাষা সৈনিকের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। সন্ধ্যা সাতটার পর প্রধানমন্ত্রী স্কয়ার হাসপাতাল ত্যাগ করেন। এ ভাষা সৈনিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্কয়ার হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন। গাজীউল হক ১৯২৯ সালের ১৩ ফেব্র"য়ারি নোয়াখালীর ছাগলনাইয়ার নিচিন্তায় জন্ম গ্রহণ করেন। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছাড়াও পরবর্তী বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। যুদ্ধাপরাধী হিসেবে অধ্যাপক গোলাম আজমসহ অন্যদের বিচারের দাবিতে সোচ্চার শহীদ জননী প্রয়াত জাহানার বেগমের নেতৃত্বে ঘাতক দালাল নির্মূল কমিটিরও তিনি সক্রিয় সদস্য ছিলেন। পেশাগত জীবন তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যও ছিলেন তিনি। এছাড়া গাজীউল হক প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর চেয়ারম্যান ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে