২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অফিস সময়ে যোহরের নামাজ, মধ্যাহ্নভোজের বিরতি পুনর্নির্ধারণ

১৯ জুন শুক্রবার রাত ১১টায় ঘড়ির কাঁটা সারাদেশে ১ ঘণ্টা এগিয়ে এনে 'দিনের আলো সংরক্ষণ সময় ব্যবস্থা' প্রবর্তনের সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অফিস সময়ে যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2009, 06:09 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ১৯ জুন শুক্রবার রাত ১১টায় ঘড়ির কাঁটা সারাদেশে ১ ঘণ্টা এগিয়ে এনে 'দিনের আলো সংরক্ষণ সময় ব্যবস্থা' প্রবর্তনের সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অফিস সময়ে যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি পুনর্নির্ধারণ করা হয়েছে। সোমবার এক সরকারি তথ্যবিবরণীতে বলা হয়, আগামী ২০ জুন থেকে অফিস সময়ে যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির জন্য পূর্ব নির্ধারিত সময় দুপুর ১টা থেকে দেড়টার বদলে ২টা থেকে আড়াইটা নির্ধারণ করা হয়েছে। ঘড়ির কাঁটা এগিয়ে আনার সিদ্ধান্ত কার্যকর থাকাকালে যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির এ সময়সূচি বহাল থাকবে। দিনের আলো সংরক্ষণের জন্য ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এইচএ/২৩৫০ ঘ.