২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মহিউদ্দিন হাসপাতালে ভর্তি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী অসুস্থ হয়ে সোমবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে ব্যথা, ডায়াবেটিস ও পাকস্থলির সমস্যার কারণে সকাল ১০টার দিকে নগরীর ও আর নিজাম রোডে মেডিক্যাল সেন্টার হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় বলে মেয়রের জামাতা ও সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2009, 08:30 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

চট্টগ্রাম, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী অসুস্থ হয়ে সোমবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে ব্যথা, ডায়াবেটিস ও পাকস্থলির সমস্যার কারণে সকাল ১০টার দিকে নগরীর ও আর নিজাম রোডে মেডিক্যাল সেন্টার হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় বলে মেয়রের জামাতা ও সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, "তিনি (মহিউদ্দিন) বেশ কয়েকদিন ধরে বুকে ব্যথা অনুভব করছিলেন। পাকস্থলির সমস্যায়ও ভুগছিলেন। সকালে ব্যথা বেশি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।" ডা. সেলিম জানান, মেয়রের চিকিৎসার জন্য চারজন চিকিৎসকের সমন্বয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বিকালে তার শারীরিক পরিস্থিতি পুরোপুরি জানা যাবে। সিটি মেয়র মহিউদ্দিন দীর্ঘদিন ধরে বুকের ব্যথা ও ডায়াবেটিস রোগে ভুগছেন। এ কারণে তিনি সিটি কর্পোরেশনের দাপ্তরিক কাজকর্মও নিয়মিত করতে পারছিলেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪৩৭ ঘ.