২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকদের পল্লী বিদ্যুৎ অফিসে হামলা

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ গ্রাহকরা। তারা অফিসের আসবাবপত্র ভাংচুর এবং এক কর্মচারীকে মারধর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2009, 05:47 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

চাঁদপুর, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ গ্রাহকরা। তারা অফিসের আসবাবপত্র ভাংচুর এবং এক কর্মচারীকে মারধর করে। রোববার রাত সাড়ে ১০টার দিকে এ হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক আবুল বাশার জানান, গত এক সপ্তাহ ধরে পল্লী বিদ্যুৎ ১৮ থেকে ২০ ঘণ্টা লোডশেডিং করছে। এলাকাবাসী পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে লোডশেডিং কম করার অনুরোধ জানায়। তারপরও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় গ্রহকরা হামলা চালায়। এ সময় তারা সঞ্জীব কুমার বকশি নামের এক কর্মচারীকে মারধর করে অফিসে আটকে রাখে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে বলে জানান তিনি। ছেংগারচর পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ গোপাল চন্দ্র শিব জানান, ত্র"টিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি এবং বিদ্যুৎ সরবরাহ কম থাকার কারণে এ লোডশেডিং হচ্ছে। এখানে পল্লী বিদ্যুতের প্রায় ২০ হাজার গ্রাহক রয়েছে। এ জন্য ৫ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। অথচ পাওয়া যাচ্ছে ১ দশমিক ২ থেকে ১ দশমিক ৫ মেগাওয়াট। ফলে বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। ঘটনার সময় তিনি অফিসের বাইরে ছিলেন বলে জানিয়ে বলেন, হামলার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৫ ঘ.