ঝিনাইদহ, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আলামপুরে রোববার ভোরে একটি নকল ও ভেজাল সার কারখানার সন্ধান পেয়েছে র্যাব।
কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল সার উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার মেজর তারিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাসান নামে এক ব্যক্তি আলামপুরে নিজ বাড়িতে বেশ কিছুদিন যাবৎ বালি, পাথরকুচি, লবণ ও সাদা জিংক মিশিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ভেজাল সার তৈরি ও বাজারজাত করে আসছিলেন।"
তিনি জানান, র্যাব সদস্যরা কারখানা থেকে ১১শ' কেজি ভেজাল দস্তা সার এবং চায়না ফ্রেস, মুন্নি-জনি, সুফলা, চাষী বন্ধু, সুফল, সুপার জিংক, লাঙ্গল মার্কা দস্তা সারের নকল ফয়েল প্যাকেট ও প্যাকেট করার একটি মেশিন উদ্ধার করে।
র্যাবের অভিযানের সময় হাসান, তার বাবা রবিউল এবং তাদের সহযোগী মিন্টু পালিয়ে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬২৯ ঘ.
bdnews24