ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেডিকেল কলেজ ছাত্রদের প্রতিষ্ঠিত রক্তদাতা সংগঠন সন্ধানী ১৪ জুলাই পালন করবে 'রক্তদাতা দিবস'।
এ উপলক্ষে সাভারস্থ 'গণস্বাস্থ্য এলাকাভিত্তিক মেডিকেল কলেজ' শাখা সন্ধানী রক্ত সংগ্রহ ও শোভাযাত্রার আয়োজন করেছে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রক্তদানে বিশ্ববাসীকে সচেতন করার লক্ষ্যে প্রতি বছর ১৪ জুলাই পালন করা হয় 'রক্তদাতা দিবস'।
'সন্ধানী' দিনটি বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করে থাকে।
বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এসকে/২৩৫৫ঘ.
bdnews24