২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীর ১৬ রুটে বাস-মিনিবাস ধর্মঘট

নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের একটি গ্র"প জেলার ১৬ রুটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে। এ কারণে শুক্রবার সকাল থেকে রুটগুলোতে বাস ও মিনিবাস চলাচল করেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2009, 02:11 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

নীলফামারী, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের একটি গ্র"প জেলার ১৬ রুটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে। এ কারণে শুক্রবার সকাল থেকে রুটগুলোতে বাস ও মিনিবাস চলাচল করেনি। ইউনিয়নের নির্বাচন স্থগিত করাকে কেন্দ্র করে সৈয়দ পৌর মেয়র ও ইউনিয়নের সদস্য আকতার হোসেন বাদল গ্র"প বৃহস্পতিবার রাতে ধর্মঘট ডাকে। এ নিয়ে জেলার ছয়টি উপজেলায় বাস-মিনিবাস শ্রমিকদের বিবদমান দুটি গ্র"পের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকার ঘটনা এড়াতে ছয় উপজেলার বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ধর্মঘট প্রত্যাহারে শ্রমিক নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে জেলা প্রশাসন। রাত আটটায় সৈয়দপুরে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের নেতাদের বৈঠক চলছিল। জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি হারুন অর রশিদ এবং সদস্য আকতার হোসেনের নেতৃত্বাধীন গ্র"পের দ্বন্দ্বের কারণে বৃহস্পতিবার আদালত নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার আদেশ দেয়। স্থগিতাদেশ প্রত্যাহেরর দাবিতে আকতার গ্র"পের শ্রমিকরা বিকেলে শহরে বিক্ষোভ মিছিল বের করে। শহরের চৌরঙ্গী মোড় এলাকায় অন্য গ্র"পের লোকজন মিছিলে হামলা চালায়। এ সময় দুপক্ষের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পাঁচজন আহত হন। এ ঘটনায় রাতেই আকতার গ্র"প জেলার ১৬টি রুটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকে। ধর্মঘটের কারণে নীলফামারী-ডোমার-ডিমলা, চিলাহাটি-ডোমার, দেবীগঞ্জ, ডিমলা-রংপুর, ডালিয়া-নীলফামারী, বুড়িমারী-জলঢাকা, সৈয়দপুর-নীলফামারী, ডিমলা-সৈয়দপুরসহ রুটগুলোতে বাস-মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। এ কারণে শুক্রবার সকাল থেকে এসব রুটের যাত্রীরা দুর্ভোগে পড়ে। যাত্রীদের ট্রাক, ভ্যান ও রিকশায় গন্তব্যে যেতে দেখা গেছে। জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট গোলাম রসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অপ্রীতিকার ঘটনা এড়াতে জেলার ছয় উপজেলার বাসস্ট্যান্ডে আতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ধর্মঘট প্রত্যাহার না হওয়া পর্যন্ত পুলিশ মোতায়েন থাকবে।" জেলা প্রশাসক ফরহাদ আলম বলেন, প্রশাসনকে না জানিয়েই জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের একটি গ্র"প হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দিয়েছে। বিষয়টি নিয়ে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সৈয়দপুর কার্যালয়ে শ্রমিকদের নেতাদের সঙ্গে আলোচনায় বসেছে প্রশাসন। বৈঠকে তিনি ছাড়াও পুলিশ সুপারিন্টেনডেন্ট গোলাম রসুল উপস্থিত রয়েছেন বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩১ ঘ.