২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী-শাশুড়ি গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে হত্যার অভিযাগে স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘোপখালী গ্রামে স্বামীর বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় শিউলি বেগম (২২) মারা যান। রাতেই অভিযান চালিয়ে তার স্বামী রুহুল আমিন এবং রুহুলের মা আলেয়া বেগমকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মির্জাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2009, 07:20 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

পটুয়াখালী, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে হত্যার অভিযাগে স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘোপখালী গ্রামে স্বামীর বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় শিউলি বেগম (২২) মারা যান। রাতেই অভিযান চালিয়ে তার স্বামী রুহুল আমিন এবং রুহুলের মা আলেয়া বেগমকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মির্জাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিউলির বাবা হারুণ মুন্সী বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন। এতে গ্রেপ্তার দুজন ছাড়াও শিউলির ননদ রীনা বেগমকে আসামি করা হয়েছে।" মামলায় অভিযোগ করা হয়েছে, যৌতুকের জন্য শিউলিকে নির্যাতন করত শ্বশুর বাড়ির লোকজন। বৃহস্পতিবার বেদম মারধর করা হলে শিউলি মারা যায়। ঘটনা অন্য খাতে প্রবাহিত করতে আসামিরা শিউলির মুখে বিষ ঢেলে আত্মহত্যার কথা প্রচার করে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৮ ঘ.