২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন কমিশনের সুপারিশ ১ জুলাই থেকে পর্যায়ক্রমে বাস্তবায়ন

সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য বেতন কমিশনের সুপারিশ ১ জুলাই থেকে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার ২০০৯-১০ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 11:50 AM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য বেতন কমিশনের সুপারিশ ১ জুলাই থেকে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার ২০০৯-১০ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতথ্য জানান। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, জীবন যাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে তত্ত্বাধায়ক সরকার আমলে গঠিত বেতন কমিশন সুপারিশসহ প্রতিবেদন দাখিল করেছে। তিনি বলেন, "বিদ্যমান সম্পদ পরিস্থিতির আলোকে বিচার-বিশ্লেষণ করে আগামী জুলাই (২০০৯) থেকে পর্যায়ক্রমে এ সুপারিশমালা বাস্তবায়ন করা হবে।" ২০০৮ সালের ১ জুলাই থেকে যেসব কর্মকর্তা-কর্মচারি অবসর প্রস্তুতিমূলক ছুটিতে গেছেন, তারাও এ বেতন কমিশনের সুপারিশের আলোকে নির্ধারিত বেতন-ভাতাদির সুবিধা পাবেন বলে জানান অর্থমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/১৭৫৫ঘ.