২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার গুণরাজদী দর্জিঘাট এলাকায় বৃহস্পতিবার ভোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 08:16 AM

Updated : 26 Aug 2022, 11:35 AM

চাঁদপুর, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর সদর উপজেলার গুণরাজদী দর্জিঘাট এলাকায় বৃহস্পতিবার ভোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী মারা গেছেন। স্থানীয়রা এ তথ্য জানিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর ৫টার দিকে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী 'মেঘনা এক্সপ্রেস' ছেড়ে যায়। ট্রেনটি দর্জিঘাট এলাকা অতিক্রম করার সময় এক নারী ট্রেনে কাটা পড়েন।" তবে তিনি দুর্ঘটনাবশত ট্রেনে কাটা পড়েছেন না আত্মহত্যা করেছেন সে সম্পর্কে কিছু জানাতে পারেননি সাঈদ। এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাখন লাল রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমরা এখনও এ ধরনের কোনও সংবাদ পাইনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১৩৩ ঘ.