২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বাস চাপায় পথচারী নিহত

রাজশাহী নগরীর নওদাপাড়া আম চত্বরে বুধবার বাস চাপায় এক পথচারী মারা গেছেন। নিহত সোহাগের (২৫) বাড়ি নগরীর সন্তোষপুর এলাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2009, 06:10 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

রাজশাহী, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী নগরীর নওদাপাড়া আম চত্বরে বুধবার বাস চাপায় এক পথচারী মারা গেছেন। নিহত সোহাগের (২৫) বাড়ি নগরীর সন্তোষপুর এলাকায়। শাহ মখদুম থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় নগরীর আম চত্বরে একটি বাস সোহাগকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ জনতার সহায়তায় বাসটিকে আটক করে থানায় নিয়ে যায়। তবে চালককে আটক করা যায়নি। রাজশাহী মেডিকের কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর সন্ধ্যায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৬ ঘ.