২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে পাঁচটি বোমা উদ্ধার

যশোরের বেনাপোলের সাদিপুর গ্রামের একটি বাড়ি থেকে মঙ্গলবার পাঁচটি বোমা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2009, 08:02 AM

Updated : 26 Aug 2022, 11:35 AM

বেনাপোল, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোলের সাদিপুর গ্রামের একটি বাড়ি থেকে মঙ্গলবার পাঁচটি বোমা উদ্ধার করেছে পুলিশ। বেনাপোল বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল জানান, সকালে সাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে রুহুল আমিনের বাড়ির গোয়াল ঘরে একটি পলিথিন ব্যাগে রাখা অবস্থায় পাঁচটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। তিনি জানান, এ ঘটনায় দুপুর পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। বন্দর থানায় এ ঘটনায় রুহুল আমিনকে আসামি করে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/এমআই/১৪০০ ঘ.