২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের সিইও-এমডি পদে যোগ দিলেন জাকিউল

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক পদে কাজ শুরু করেছেন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা জাকিউল ইসলাম। বিমানের পরিচালক (পরিকল্পনা) নাফিস আহমেদ ইমতিয়াজউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাকিউল ইসলাম সোমবার দায়িত্ব বুঝে নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 03:02 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক পদে কাজ শুরু করেছেন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা জাকিউল ইসলাম। বিমানের পরিচালক (পরিকল্পনা) নাফিস আহমেদ ইমতিয়াজউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাকিউল ইসলাম সোমবার দায়িত্ব বুঝে নিয়েছেন। শনিবার বিমান পরিচালনা পর্ষদের সভায় জাকিউলকে সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মনোনীত করা হয়। সাবেক এই এয়ার কমোডর এর আগে বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে দায়িত্ব পালন করেছেন। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী জিএম কাদের এভিয়েশন ব্যবসায় অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিকে পদটিতে নিয়োগ দেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত এমন একজন নিয়োগ পেলেন যার এ সম্পর্কে কোন পূর্ব অভিজ্ঞতা নেই। এ বিষয়ে রোববার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জামাল উদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, বাছাই কমিটি তাকে (জাকিউল) মনোনীত করেছেন। এপ্রিলের প্রথম সপ্তাহে বিমানের এমডি ও সিইও পদ থেকে এয়ার কমোডর জাহেদ কুদ্দুস পদত্যাগ করলে পদটির জন্য প্রার্থী চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এসকে/ ২১০৯ঘ.