২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনা, ১১ লাশ উদ্ধার

ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরে রোববার রাতে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2009, 08:06 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

মুন্সীগঞ্জ, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরে রোববার রাতে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। (আরো তথ্যসহ) চট্টগ্রাম থেকে বরগুনা যাওয়ার সময় সৌদিয়া পরিবহনের নৈশকোচ একটি মটরসাইকেলকে পেছন দিক থেকে চাপা দিয়ে পানি ভর্তি খাদে পড়ে যায়। বাসটি থেকে ৯টি লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে মটরসাইকেল আরোহী শ্রীনগর থানা ছাত্রলীগ সভাপতি জাকিরুল হক কুসুম (২৭) এবং তার সহকর্মী রিপনের (২৫) পরিচয় পাওয়া গেছে। তারা ঘটনাস্থইে মারা যান। পুলিশের শ্রীনগর সার্কেলের সহকারী সুপারিনটেনডেন্ট মো. ফারুকী ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের সংখ্যা ২৫ ছাড়িয়ে যেতে পারে। উদ্ধার কাজে সহায়তার জন্য ঢাকা থেকে ডুবুরী ও ক্রেন আনা হয়েছে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন রাত একটায় ঘটনাস্থল থেকে জানান, জাকিরুল হক কুসুম মটরসাইকেলে করে ষোলঘর গ্রাম থেকে সহকর্মী রিপনকে নিয়ে বেজঁগাঁ এলাকায় তার বাড়ি ফিরছিল। পথে ছনবাড়ি এলাকায় নৈশকোচটি পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে খাদে পড়ে যায় বলে তিনি জানান। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাসটি এখনো পানিতে ডুবে আছে। এতে ৫৩ জন যাত্রী ছিলেন। ভেতর থেকে এ পর্যন্ত ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত কমপক্ষে ১৬ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের ভেতর আরও যাত্রী আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। জেলা প্রশাসক মোশারফ হোসেন জানান, ঘটনাস্থলে দমকল বাহিনীকে ডাকা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। এদিকে খবর পেয়ে স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঢাকা থেকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা পর্যবেক্ষন করেন। বৃষ্টির কারণে উদ্ধার কাজ বিঘি