২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ মাসে কোনো 'ক্রসফায়ার' এর ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের পাঁচ মাসে কোনো 'ক্রসফায়ার' এর ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ। তিনি বলেন "এ সরকারের আমলে কোনো ক্রসফায়ার হচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জীবনের ঝুঁকি নিয়ে আত্মরক্ষার স্বার্থে নিয়মানুযায়ী যা করার তাই করছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2009, 11:52 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আওয়ামী লীগ সরকারের পাঁচ মাসে কোনো 'ক্রসফায়ার' এর ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ। তিনি বলেন "এ সরকারের আমলে কোনো ক্রসফায়ার হচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জীবনের ঝুঁকি নিয়ে আত্মরক্ষার স্বার্থে নিয়মানুযায়ী যা করার তাই করছে।" রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তানজিম বলেন, "বিভিন্ন দেশে পুলিশের গুলিতে শত শত মানুষ মারা যায়। যুক্তরাষ্ট্রেও প্রতি বছর ৬শ' থেকে ৭শ' মানুষ মারা যায়। এসব ঘটনা আইন বা বিচার-বর্হিভূত নয়।" বাংলাদেশে এ সরকারের সময়ে কোনো বিচার-বহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি দাবি করে প্রতিমন্ত্রী বলেন, "বর্তমান সরকার বিচার- বহির্ভূত কোনো কর্মকাণ্ড সমর্থন করেনি, করবেওনা।" পুলিশি হেফাজতে কারও মৃত্যু হলে তা বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড- এ মন্তব্য করে তানজিম বলেন, "বিগত জোট সরকারের আমলে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড ও ক্রসফায়ারের ঘটনা ঘটেছিল।" গত একমাসে শুধু রাজধানীতেই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং পুলিশের কথিত 'ক্রসফায়ার' ও 'এনকাউন্টারে' দশ জন নিহত হয়েছে। বিশেষ করে র‌্যাবের গুলিতে স