২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগ মোকাবেলায় স্থায়ী ব্যবস্থার দাবিতে মানববন্ধন

ঘূর্ণিঝড় আয়লায় ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্যোগ মোকাবেলায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে 'নাগরিক সংহতি'। এ দাবিতে সংহতির সদস্যরা বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2009, 06:05 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড় আয়লায় ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্যোগ মোকাবেলায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে 'নাগরিক সংহতি'। এ দাবিতে সংহতির সদস্যরা বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। নাগরিক সংহতির এক সংবাদ বিজ্ঞপ্তিতেতে বলা হয়, তাদের দাবির মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত এলাকায় ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় এক বছরের জন্য বন্ধ রাখা, ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা দূর, পর্যাপ্ত ঔষুধ সরবরাহ, আধুনিক আশ্রয় কেন্দ্র নির্মাণ এবং অপরিকল্পিত চিংড়ি চাষ বন্ধ করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএনএস/টিআর/০০১৫ ঘ.